VIP-এ আপগ্রেড করুন
VIP-এ যোগ দিয়ে এক্সক্লুসিভ ফিচার উপভোগ করুন
VIP প্ল্যানের ফিচারগুলো সম্পর্কে জানতে উপরের ডান কোণে উপহারের আইকনে ট্যাপ করুন। দুটি প্যাকেজ থেকে বেছে নিতে পারেন: প্রিপেইড প্যাকেজ ও মাসিক সাবস্ক্রিপশন।
আমরা নিচের পেমেন্ট পদ্ধতিগুলো গ্রহণ করি।
1. প্রিপেইড প্যাকেজ:
Visa, MasterCard, JCB, Google Pay, Alipay (বিশ্বব্যাপী)
কনভেনিয়েন্স স্টোর, ATM (তাইওয়ান)
2.মাসিক সাবস্ক্রিপশন:
Visa, MasterCard ও JCB (বিশ্বব্যাপী) - কার্ডে নিয়মিত (রিকারিং) অনলাইন লেনদেন চালু থাকতে হবে
কেনা প্ল্যানটি কবে থেকে কার্যকর হবে?
ট্রায়ালের সময়ের মধ্যে আপগ্রেড করলে কেনা প্ল্যানটি ট্রায়ালের মেয়াদ শেষ হওয়ার পর কার্যকর হবে। আর ট্রায়ালের সময় শেষ হওয়ার পর আপগ্রেড করলে কেনা প্ল্যানটি সঙ্গে সঙ্গে কার্যকর হবে এবং ব্যবহার করা যাবে।
আমি পেমেন্ট করেছি। তবু আমার অ্যাকাউন্ট আপগ্রেড হয়নি কেন?
মোবাইল অ্যাপ ব্যবহার করলে অ্যাপটি সোয়াইপ করে বন্ধ করে আবার খুলুন। কম্পিউটারে পৃষ্ঠাটি রিফ্রেশ করুন। এরপর আপগ্রেড কার্যকর হবে।